Collector
বনানীতে নিষিদ্ধ সংগঠনের পোস্টার-লিফলেটসহ যুবক গ্রেফতার | Collector
বনানীতে নিষিদ্ধ সংগঠনের পোস্টার-লিফলেটসহ যুবক গ্রেফতার
Jagonews24

বনানীতে নিষিদ্ধ সংগঠনের পোস্টার-লিফলেটসহ যুবক গ্রেফতার

রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান। বনানী থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ রোডের নেভাল হেডকোয়ার্টারের বিপরীতে বিশেষ অভিযান পরিচালনা করে বনানী থানার একটি টিম। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদারকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার ওই যুবক ও তার সহযোগীরা আগামী ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেট বিতরণের উদ্দেশ্যে ওই এলাকাসহ আশপাশে ঘোরাঘুরি করছিলেন। গ্রেফতার ওই ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। কেআর/এমআইএইচএস

Go to News Site