Collector
রাজধানীতে এসি লাগাতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের | Collector
রাজধানীতে এসি লাগাতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের
Somoy TV

রাজধানীতে এসি লাগাতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

রাজধানীর মধ্য বাড্ডায় এসি লাগানোর সময় ৬ তলা একটি বাসার ছাদ থেকে পড়ে ফাহিম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (১৬ মে) দুপুরে মধ্য বড্ডা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ফাহিমের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ধীতপুর গ্রামে। বর্তমানে বাড্ডা আদর্শনগর এলাকায় একটি মেসে থাকতেন তিনি। আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাক মেরামতের সময় বাবা-ছেলেকে পিষে মারল বাস হাসপাতালে মৃতের সহকর্মী মো. রিফাত জানান, তারা বাড্ডায় ইলেক্ট্রা হাব নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সকালে তারা কয়েকজন মিলে মধ্য বাড্ডার বউবাজার এলাকার একটি বাসায় যান এসি লাগানোর জন্য। সেখানে ৬ তলার ছাদে কাজ করার সময় নিচে পরে গুরুতর আহত হন ফাহিম।  এরপর সেখান থেকে তাকে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে তিনি মারা যান। আরও পড়ুন: বরিশালে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ২ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য বাড্ডা থানায় জানানো হয়েছে।

Go to News Site