Collector
রাজা আসে রাজা যায় দিন বদলায় না, জনগণের অবস্থা একই থাকে: বদিউল আলম | Collector
রাজা আসে রাজা যায় দিন বদলায় না, জনগণের অবস্থা একই থাকে: বদিউল আলম
Somoy TV

রাজা আসে রাজা যায় দিন বদলায় না, জনগণের অবস্থা একই থাকে: বদিউল আলম

রাজা আসে রাজা যায়, কিন্তু দিন বদলায় না; জনগণের অবস্থা একই থাকে–দেশের রাজনৈতিক সংস্কৃতি ও শাসনব্যবস্থার সমালোচনা করে এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।তিনি বলেন, যে বা যারাই ক্ষমতায় আসেন, তারা পুরোনো কাঠামো এবং পুরোনো পথ ধরেই ক্ষমতায় আসেন। যেই কাঠামো টিকে আছে সেটি পরিবর্তনে এক ধরনের অনীহা দেখা যায়, কিন্তু জনগণের অবস্থার পরিবর্তনের জন্য কাঠামোগত পরিবর্তন অত্যন্ত জরুরি। শনিবার (১৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।দেশের নির্বাচন ও সাংবিধানিক বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন তুলে বদিউল আলম মজুমদার বলেন, ‘বারবার যেই সংবিধানের দোহাই দেয়া হয়, সেই সংবিধান অনুযায়ী এই নির্বাচনও হওয়ার কথা ছিল না, সরকার গঠনও সম্ভব ছিল না। সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তই চূড়ান্ত, সেখানে অন্য যা-ই লেখা থাকুক কিছু যায় আসে না।’ তিনি উল্লেখ করেন, জনগণ গণভোটের মাধ্যমে যে মতামত দিয়েছে, সেটি পালন করা বাধ্যতামূলক। আরও পড়ুন: জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন আনা দরকার: বদিউল আলমস্থানীয় সরকার ব্যবস্থার ওপর জোর দিয়ে সুজন সম্পাদক বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন দ্রুত করা না হলে, প্রশাসক দিয়ে এই ব্যবস্থা চালালে সেটি সংবিধান পরিপন্থি হবে।’ দলীয় সরকারের অধীন নির্বাচন করার পরিণতি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দলীয় সরকারের অধীন নির্বাচন করলে প্রেক্ষাপট কেমন হতে পারে, তা প্রতিবেশী দেশ ভারতকে দেখে শিক্ষা নেয়া উচিত।চলমান রাজনৈতিক পরিস্থিতিতে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের সম্ভাবনা দিন দিন কমে যাচ্ছে। এ ক্ষেত্রে আমাদের (নাগরিক সমাজের) সক্রিয় ভূমিকা রাখতে হবে, তাহলে হয়তো এই সংস্কার সম্ভব হবে।’জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার প্রতি সংহতি জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, ‘বর্তমান সংসদ সফল হোক। জনগণ যেই আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলন করেছে, নতুন সংসদের মাধ্যমে সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হোক।’

Go to News Site