Jagonews24
তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদসহ ১২ জন পরিচালক। আবেদনে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করা কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়ে। এছাড়া অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে। আবেদনে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করা কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়ে। এছাড়া অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে। রিট আবেদনে বলা হয়, নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না— এ বিষয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত রাখারও আবেদন জানানো হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দায়ের করেন। বিষয়টি শনিবার (১৬ মে) জাগো নিউজকে নিশ্চিত করেন আইনজীবী জহির উদ্দিন। এ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিিত বেঞ্চে শুনানি হতে পারে। রিটকারী অন্যরা হলেন, আসিফ আকবর, এম নাজমুল ইসলাম, নাজমুল আবেদীন, মো. হাসানুজ্জামান, রাহাত শামস, আবুল বাশার, আদনান রহমান, আহসান ইকবার চৌধুরী ও খালেদ মাসুদ পাইলট। রিটে যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে সচিব, বিসিবির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহ, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব), ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বিবাদী করা হয়েছে। এর আগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ৭ এপ্রিল ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান। আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান কমিটিতে আছেন। অ্যাডহক কমিটির সদস্য রাশনা ইমাম বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী। মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু যথাক্রমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে। কমিটিতে আরও আছেন তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। এর বৈধতা চ্যালেঞ্জ করে সাত আইনজীবী রিট করলে বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১১ মে সেটি খারিজ করে। এফএইচ/এমএএইচ/
Go to News Site