Collector
সেঞ্চুরির কাছাকাছি গিয়ে টেনশনে পড়েছিলেন লিটন | Collector
সেঞ্চুরির কাছাকাছি গিয়ে টেনশনে পড়েছিলেন লিটন
Somoy TV

সেঞ্চুরির কাছাকাছি গিয়ে টেনশনে পড়েছিলেন লিটন

পোক্ত ব্যাটাররাও অনেক সময় টপাটপ উইকেট হারিয়ে ফেলেন। সেখানে টেলএন্ডারদের ক্ষেত্রে এমন হওয়া আর অস্বাভাবিক কী! এই টেলএন্ডারদের নিয়েই শনিবার (১৬ মে) পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন লিটন কুমার দাস। তবে একটা সময় সেঞ্চুরি হবে কি না, এ নিয়ে টেনশনে পড়েছিলেন তিনি, বিশেষ করে শরিফুল ইসলামের কারণে।শরিফুল ননস্ট্রাইকে লিটনকে ৯৯ রানে রেখে সাজিদ খানের বলে চার মেরেছিলেন। পরের বলেই আম্পায়ার তাকে আউট দেন। ব্যাটে-বলে করতে পারেননি তিনি। হাতে আর ১ উইকেট। লিটন তখন টেনশনে পড়েন, সেঞ্চুরিটা হবে কি না। তবে রিভিউ নিলে বল স্টাম্প মিস করায় শরিফুল বেঁচে যান।পরের ওভারেই লিটন সেঞ্চুরি করেন খুররম শাহজাদকে চার হাঁকিয়ে। বাংলাদেশের ২৭৮ রান তোলার দিনে তার ব্যাট থেকেই আসে ১২৬ রান। ১৫৯ বলের ইনিংসটি ১৬ চার ও ২ ছক্কায় সাজান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি নাজমুল হোসেন শান্তর—২৯।টেনশনে পড়ার ব্যাপারটি লিটন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান। তিনি বলেন, ‘আমি অনেক টেনশনে ছিলাম। বিশেষ করে যখন শরিফুলের পায়ে লাগছে আরকি। আমি ওরে বারবার বলতেছিলাম যে, সামনে খেলার জন্য। কারণ ও তো অনেক লম্বা, তো ব্যাক অব লেন্থে গেলেই বলটা পায়ে লাগার সম্ভাবনা বেশি। ও খুবই ভালো সাপোর্ট দিয়েছে।’আরও পড়ুন: প্রথম দিন শেষে ২৫৭ রানে এগিয়ে বাংলাদেশবাংলাদেশ প্রথম দিন শেষ করেছে ২৫৭ রানে এগিয়ে থেকে। পাকিস্তান ব্যাট করতে এলে শান্ত একজনকে ছাড়া বাকি সব বোলারকে দিয়ে চেষ্টা করান। কিন্তু শেষ বিকেলে ব্যাট করতে নামা পাকিস্তান সিলেট টেস্টের প্রথম দিন শেষ করে কোনো উইকেট না হারিয়ে।বাংলাদেশ ২৭৮ রানে অলআউট হয়ে যাওয়ার পর দিনের খেলা বাকি ছিল আরও ১৩ ওভার। তবে আম্পায়াররা এতদূর যাননি। পাকিস্তানের ইনিংসের ৬ ওভারের পরই প্রথম দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজের করা এই ৬ ওভারে শান মাসুদের দল ২১ রান তুলে। আগামীকাল ১৩ রান নিয়ে আজান আইওয়াস ও ৮ রান নিয়ে আবদুল্লাহ ফজল খেলতে নামবেন।

Go to News Site