Collector
বাস্তব চিত্র জানলে এই ব্রিজ উদ্বোধন করতেই আসতাম না: প্রতিমন্ত্রী ফরহাদ | Collector
বাস্তব চিত্র জানলে এই ব্রিজ উদ্বোধন করতেই আসতাম না: প্রতিমন্ত্রী ফরহাদ
Somoy TV

বাস্তব চিত্র জানলে এই ব্রিজ উদ্বোধন করতেই আসতাম না: প্রতিমন্ত্রী ফরহাদ

পঞ্চগড়ে টাঙ্গন নদীর ওপর নির্মিত ধরধরা ব্রিজ উদ্বোধন করতে এসে ক্ষোভে ফেটে পড়লেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ব্রিজের কাজের মান ও সংযোগ সড়কের বেহাল অবস্থা দেখে তিনি প্রকাশ্যে তীব্র অসন্তোষ জানান।শনিবার (১৬ মে) দুপুরের পর প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত কালিয়াগঞ্জ-মীর্জাপুর সড়কের ধরধরা ব্রিজ উদ্বোধনে গিয়ে ব্রিজ ও সংযোগ সড়ক পরিদর্শন করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী আরো বলেন, অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত, যে আমার জীবদ্দশায় আমি এরকম কোনোদিন ব্রিজ এবং ব্রিজের দুই ধার দেখি নাই। ব্রিজ আছে, কিন্তু এক ধারে কোনো রাস্তা নাই। ভ্যান চলার মতো রাস্তাও নাই। কিভাবে এটা সম্ভব? তিনি আরও বলেন, ব্রিজ হয়েছে ১৮ ফিট, আর রাস্তা করা হয়েছে ১২ ফিট। ১৮ ফিট রাস্তায় গাড়ি ক্রস করতে পারে, কিন্তু ১২ ফিট রাস্তায় পারে না। এখানে ইঞ্জিনিয়ার ও ঠিকাদার দায়ী। আরও পড়ুন: পঞ্চগড়ের এসপিকে দায়িত্ব ছাড়ার নির্দেশ ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘আগে প্রকল্পের বাস্তব চিত্র জানলে এই ব্রিজ উদ্বোধন করতেই আসতাম না।’ একই সাথে নিম্নমানের কাজের অভিযোগ তুলে এই ধরনের কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এসময় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনার কথা জানান। পাশাপাশি দ্রুত সংযোগ সড়ক সংস্কারের আশ্বাসও দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ওসি সোয়েল রানা এবং স্থানীয় বিএনপি নেতারা। আরও পড়ুন: পঞ্চগড়ে ইউএনওর ওপর হামলার ঘটনায় মামলা এর আগে সকালে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত বোদা উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এরপর বোদা উপজেলার পাচপীর ও সাকোয়া এলাকায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করে মাড়েয়া ইউনিয়নের বারপাটিয়া এলাকায় নদী রক্ষা বাঁধ কাজের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখানে।

Go to News Site