Collector
ধর্ষণ চেষ্টার অভিযোগে নবীনগরে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার | Collector
ধর্ষণ চেষ্টার অভিযোগে নবীনগরে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
Somoy TV

ধর্ষণ চেষ্টার অভিযোগে নবীনগরে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আপত্তিকর অবস্থায় মাওলানা তোফাজ্জল হোসাইন নামক একজন মাদ্রাসার অধ্যক্ষকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।শুক্রবার (১৫ মে) রাত ৯টার দিকে উপজেলার জিনোদপুর বাজার এলাকায় অবস্থিত মারকাজুত তাজবীদ মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানান, গত বেশ কিছুদিন ধরে মাদ্রাসার একটি কক্ষে ওই মাদ্রাসার এক ছাত্রের মায়ের সাথে মাদ্রাসার অধ্যক্ষকে সন্দেহজনক অবস্থায় প্রায়ই দেখতে পায় স্থানীয়রা। গত শুক্রবার রাত রাত ৯টার দিকে স্থানীয়রা মাদ্রাসায় ঢুকে ওই নারী ও অধ্যক্ষকে আপত্তিকর অবস্থায় আটক করে। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অধ্যক্ষ তোফাজ্জল হোসাইনকে আটক করে থানায় নিয়ে যায়। আরও পড়ুন: শিক্ষকদের বেতন জোগাতে নৌকা চালান প্রধান শিক্ষক ঘটনা সম্পর্কে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব কান্দি নাথ জানান, এ ঘটনায় ওই মহিলা বাদী হয়ে মাওলানা তোফাজ্জল হোসাইনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার আসামি হিসেবে শনিবার দুপুরে মাওলানা তোফাজ্জল হোসাইনকে আদালতে সোর্পদ করা হয়েছে।‎

Go to News Site