Jagonews24
খাগড়াছড়ির রামগড়ে যৌথবাহিনীর অভিযানে একটি একে-২২ রাইফেলসহ ইউপিডিএফের (প্রসিত) দুই সদস্য আটক হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নাকাপা বুধংছড়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা অংশ নেন। পুলিশ জানায়, অভিযানকালে আটকদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৫ রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি সেট এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে পুলিশ তাদের রামগড় থানায় নিয়ে আসে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রবীর সুমন/এএইচ/এমএস
Go to News Site