Collector
একরাতে ৮ গরু চুরি, আতঙ্কে গোয়ালঘরে রাত কাটাতে হচ্ছে মালিকদের | Collector
একরাতে ৮ গরু চুরি, আতঙ্কে গোয়ালঘরে রাত কাটাতে হচ্ছে মালিকদের
Somoy TV

একরাতে ৮ গরু চুরি, আতঙ্কে গোয়ালঘরে রাত কাটাতে হচ্ছে মালিকদের

কোরবানির জন্য প্রস্তুত করা জামালপুরের মাদারগঞ্জে এক রাতে ৮ টি গরু চুরির ঘটনা ঘটেছে। গরু চুরির এই ঘটনায় পুরো জেলা জুড়ে গরুর মালিক আর খামারারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।শুক্রবার (১৫ মে) রাতে মাদারগঞ্জ উপজেলার ২ গ্রামে পৃথক ভাবে দুই কৃষকের গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি হয়েছে। এলাকাবাসীরা জানিয়েছেন, উপজেলার  বালিজুড়ি ইউনিয়নের পূর্ব সুখনগরী গ্রামের কৃষক মনির হোসেনের গোয়ালঘর থেকে ৫টি গরু এবং পৌর এলাকার বাণিকুঞ্জ গ্রামের কৃষক শাহ আলীর ৩টি গরু চুরি হয়েছে। সকালে গোয়ালঘরের দরজা খোলা দেখেন গোয়ালে গরু নেই। আরও পড়ুন: যশোরে ব্রাহমা গরুর দাম হাঁকানো হচ্ছে ১৪ লাখ টাকা গরুর মালিক মনির হোসেন বলেন, কোরবানির ঈদে বিক্রির জন্য গরু লালন পালন করেছিলাম। আমার সব গুরু নিয়ে গেছে। আমাকে নিঃস্ব করে দিয়েছে। ঈদের সব আনন্দই শেষ হয়ে গেছে। এই আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভব না। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেছেন, ২ জন কৃষকের গরু চুরির খবর পেয়েঘ টনাস্থলে  পুলিশ পাঠানো হয়েছে। গরুর মালিকরা কেউ এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেয়নি। গরু চুরি রোধে নিয়মিত চেকপোস্ট এবং গ্রামবাসীকে সচেতন হবার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। আরও পড়ুন: চরে পালা গরু নিয়ে ‘হতাশা’ কৃষকের এ দিকে গরু চুরি আতঙ্কে উপজেলার কৃষকরা রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছেন। অনেকে গোয়ালঘরে গরুর সাথে রাত যাপন করছেন।

Go to News Site