Collector
ভারতে নবম-দশম শ্রেণিতে বাধ্যতামূলক হলো ৩ ভাষা | Collector
ভারতে নবম-দশম শ্রেণিতে বাধ্যতামূলক হলো ৩ ভাষা
Jagonews24

ভারতে নবম-দশম শ্রেণিতে বাধ্যতামূলক হলো ৩ ভাষা

ভারতের কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষাবোর্ড (সিবিএসই) নবম ও দশম শ্রেণির ভাষা শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন নিয়ম কার্যকর হবে বলে ১৫ মে ২০২৬ জারি করা এক সার্কুলারে জানিয়েছে বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য তিনটি ভাষা পড়া বাধ্যতামূলক হবে। এর মধ্যে অন্তত দুটি ভাষা অবশ্যই ভারতীয় মাতৃভাষা হতে হবে বলে বোর্ড স্পষ্ট করেছে। বোর্ড জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য সদ্য প্রকাশিত ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্স অ্যান্ড ট্রেইনিং (এনসিইআরটি)-এর নবম ও দশম শ্রেণির নতুন সিলেবাস পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান শিক্ষাবর্ষ ২০২৬ সালের এপ্রিলেই শুরু হয়েছে। তবে সিবিএসই জানিয়েছে, নতুন নিয়ম বাস্তবায়নে ধাপে ধাপে পরিবর্তনের পদ্ধতি অনুসরণ করা হবে। নতুন ভাষানীতি অনুযায়ী, কোনো শিক্ষার্থী বিদেশি ভাষা পড়তে চাইলে বাকি দুটি ভাষা অবশ্যই ভারতীয় ভাষা হতে হবে। বিদেশি ভাষা অতিরিক্ত চতুর্থ ভাষা হিসেবেও নেওয়া যাবে। সিবিএসই সব সংযুক্ত স্কুলকে ভাষা শিক্ষার নতুন পাঠ্যক্রম, দক্ষতা ও শেখার ফলাফল ভালোভাবে পর্যালোচনার নির্দেশ দিয়েছে। সূত্র: এনডিটিভি এমএসএম

Go to News Site