Collector
নেত্রকোনায় নিখোঁজ কিশোরের মরদেহ মিলল কিশোরগঞ্জে | Collector
নেত্রকোনায় নিখোঁজ কিশোরের মরদেহ মিলল কিশোরগঞ্জে
Somoy TV

নেত্রকোনায় নিখোঁজ কিশোরের মরদেহ মিলল কিশোরগঞ্জে

নেত্রকোনায় নিখোঁজের পাঁচ দিন পর এক কিশোরের মরদেহ কিশোরগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চরের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত কিশোর আরিক মিয়া (১২) নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামের রেজেক মিয়ার ছেলে।নিহতের স্বজনরা জানান, গত ১১ মে রাত ১টার দিকে আরিক মিয়া বাড়ি থেকে নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন নেত্রকোনার খালিয়াজুড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার।স্বজনরা আরও জানান, শনিবার পার্শ্ববর্তী কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চরে কয়েকজন যুবক ঘাস কাটতে গিয়ে একটি ডোবায় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আরিকের বলে শনাক্ত করা হয়। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।আরও পড়ুন: বাবুগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধারএ সময় মরদেহের গলায় ইট ও কোমরে বালুর বস্তা বাঁধা ছিল। এছাড়াও নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে জানান স্বজনরা।এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব মিয়া জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ইটনার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চর এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Go to News Site