Somoy TV
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশের মানচিত্রে আমরা যারা বসবাসকারী, সবাই বাঙ্গালি না, তবে সবাই বাংলাদেশি।’শনিবার (১৬ মে) সকালে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন আয়োজিত বৈচিত্রের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জ্বালানিমন্ত্রী এ কথা বলেন।তিনি বলেন, ‘এই মানচিত্রের মধ্যে বসবাস করে বাঙ্গালি সবচেয়ে বড় জনগোষ্ঠী, তারপরে সাঁওতাল, মোরা, হাজং, চাকমা, মারমা অনেক জনগোষ্ঠি আছে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তখনকার নেতা বলেছিলো সব বাঙ্গালি হয়ে যাও। যার ফলশ্রুতিতে পার্বত্য চট্টগ্রামের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছিলো, সে অশান্তি এখনও বিরাজমান।’আরও পড়ুন: দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর ব্যবস্থা গড়ে তোলে ফ্যাসিস্ট সরকার: জ্বালানিমন্ত্রীজ্বালানিমন্ত্রী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে সবাই বাংলাদেশি। এটা একটি বাগানের মত, বাংলাদেশ জাতীয়তাবাদও একটি বাগানের মত।’এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতারা।
Go to News Site