Collector
ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক | Collector
ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক
Somoy TV

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে আওয়ামী লীগ আমলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে লালমনিরহাটের দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।সাব্বির বিন শামস আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রধান নির্বাহী পরিচালক ছিলেন। এ ছাড়া লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি লালমনিরহাট শহরে।আরও পড়ুন: বেনাপোল ইমিগ্রেশন থেকে আ,লীগ নেতা আমিন মোল্লা গ্রেফতারপুলিশ সূত্রে জানা গেছে, তিনি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক মামলা রয়েছে।জানা যায়, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ভারতে চলে যান। দীর্ঘ সময় সেখানে অবস্থানের পর নতুন করে বাংলাদেশে ফেরার চেষ্টা করলে সীমান্ত এলাকায় তাকে আটক করা হয়।আরও পড়ুন: অবৈধভাবে ভারত যাওয়ার পথে সীমান্তে ৪ যুবক আটকপাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় দেন এবং জানান যে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়।এ ছাড়া অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Go to News Site