Collector
পুলিশ সদস্যকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ৫ | Collector
পুলিশ সদস্যকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ৫
Somoy TV

পুলিশ সদস্যকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ৫

ঠাকুরগাঁও সদর থানার পুলিশ কনস্টেবল মো. আজিজুল ইসলামকে অপহরণ করে মারধরের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।শনিবার (১৬ মে) রাতে ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. বেলাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।গ্রেফতার আসামিরা হলেন: পঞ্চগড় জেলার দেবীগঞ্জে লোহাগাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহেল রানা (৩২), ঠাকুরগাঁও জেলার গড়েয়া এলাকার আনজারুল ইসলামের ছেলে বিপ্লব ইসলাম (২৭), গোবিন্দনগর হঠাৎপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে নাজমুল হোসেন রাব্বি (২২), জগন্নাথপুর হাজির মোর এলাকার বাহাদুর খানের ছেলে সাকিব খান (২৬) ও মুন্সীগঞ্জের লৌহজং এলাকার আব্দুস সোবহানের ছেলে নাঈম আহমেদ (২৮)। পুলিশ জানায় , কিছুদিন আগে নিজ ব্যবহৃত একটি ১৫০ সিসি মোটরসাইকেল বন্ধক দিয়ে মামলার ২ নাম্বার আসামি বিপ্লবের কাছে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন কনস্টেবল আজিজুল। পরে তিনি জানতে পারেন ঋণদাতা সুমন নামে এক ব্যক্তির কাছে এক লাখ টাকার বিনিময়ে সেই মোটরসাইকেলটি বন্ধক দিয়ে পালিয়ে গেছেন।আরও পড়ুন: যশোরে চিকিৎসককে জিম্মি করে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগএরপর টাকা ফেরত দিয়ে নিজের মোটরসাইকেল ফেরত নেয়ার চেষ্টা করতে গেলে ঋণদাতাকে আর খুঁজে পাওয়া যায়নি। অভিযুক্ত বিপ্লব চক্রের অন্য সদস্যরা কিছু আর্থিক খরচের বিনিময়ে ওই মোটরসাইকেলটি উদ্ধার করে দেয়ার প্রস্তাব দিলে পুলিশ সদস্য রাজি হন।তবে মোটরসাইকেল উদ্ধার না করেই ৩০ হাজার টাকা খরচ হয়েছে মর্মে পুলিশ সদস্যের কাছে সে টাকা দাবি করে চক্রটি। পুলিশ কনস্টেবল দিতে অস্বীকৃতি জানান।ঠাকুরগাঁও সদর থানা পুলিশ জানায়, ৩০ হাজার টাকা না দেয়ায় গত বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জেলা শহরের গোয়ালপাড়া এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে কনস্টেবল আজিজুলকে অপহরণ করে চক্রটি। তাকে আটকে রেখে মারধর করে, হুমকি ধামকি দেয় ও এক লাখ ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।আরও পড়ুন: খুলনায় বাড়িতে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেফতার ৩দীর্ঘ সময় আটক থাকার একপর্যায়ে পরিবারের সদস্য টাকা নিয়ে দাঁড়িয়ে আছে জানিয়ে, টাকা আনার কথা বলে সেখান থেকে দৌড়ে পালায় কনস্টেবল আজিজুল। পরে ঠাকুরগাঁও সদর থানায় নিজে বাদী হয়ে মামলা দায়ের করলে, ঘটনার দিনই গ্রেফতার হয় অভিযুক্ত পাঁচ আসামি। এই বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, ‘আজিজুল নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এই ঘটনায় প্রাথমিকভাবে আজিজুলের অভিযোগের সত্যতা পাওয়া যায়। তাই পুলিশ অভিযোগ আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বিষয়টি আরও বিস্তর তদন্ত করা হবে।’

Go to News Site