Collector
১৭ মে: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা | Collector
১৭ মে: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা
Somoy TV

১৭ মে: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা।আজ রোববার, ১৭ মে ২০২৬। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৫৪০ - শেরশাহ কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেন।১৭৭৫ - ব্রিটিশ ও মারাঠা বাহিনীর মধ্যে আরারের যুদ্ধ সংঘটিত হয়।১৮৮১ - নিউ টেস্টামেন্টের পরিমার্জিত সংস্করণ ছাড়া হয়।১৯০০ - এল ফ্রাঙ্ক বম রচিত কিশোর কাল্পনিক উপন্যাস দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অব অজ প্রকাশিত হয়। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? ১৯২০ - বিশ্বের প্রথম যাত্রীবাহী বিমান KLM চলাচল শুরু করে।১৯৮১ - শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস।১৯৯৮ - ভারতে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ পেয়েছিল ওয়ানডেতে প্রথম জয়ের দেখা।১৯৯৯ - বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়।২০১৯ - আয়ারল্যান্ডের ডাবলিন শহরের মালাহাইডে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপার স্বাদ পায় বাংলাদেশ। জন্ম১৬৮২ - বার্থোলুমিউ রবার্টস, ওয়েলশ জলদস্যু।১৭৪৯ - এডওয়ার্ড জেনার, ইংরেজ চিকিৎসক এবং বৈজ্ঞানিক,গুটিবসন্ত রোগের ভ্যাকসিন আবিস্কারের পথিকৃৎ।১৮৪৫ - জ্যাসিন্ট ভার্ডাগুয়ের, কাতালান কবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি।১৮৭৩ - ফরাসি চিন্তাবিদ ও গবেষক অঁরি বারব্যুস।১৮৮৩ - পারসিক ও স্বাধীনতা সংগ্রামী খুরশেদ ফ্রানজি নরিন।১৮৮৬ - স্পেনের ত্রয়োদশ আলফনসো, স্পেনের রাজা।১৮৮৮ - টিচ ফ্রিম্যান, ইংলিশ ক্রিকেটার।১৮৯৭ - নোবেল বিজয়ী (১৯৬৯) নরওয়েজীয় ভৌতরসায়নবিদ অড হাসেল।১৮৯৭ - রবীন্দ্রনাথের স্নেহধন্যা বিশিষ্ট গায়িকা সাহানা দেবী।১৯০০ - আয়াতুল্লা রুহেল্লা খোমিনী, ইরানের ধর্মগুরু।১৯৩২ - পিটার বার্জ, বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।১৯৩৬ - ডেনিস হপার, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, আলোকচিত্রী ও চিত্রশিল্পী।১৯৪০ - এলান কে, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।১৯৪৫ - ভাগবত চন্দ্রশেখর, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।১৯৫১ - পঙ্কজ উদাস, ভারতীয় সঙ্গীতশিল্পী।১৯৬৭ - মোহাম্মদ নাশিদ, মালদ্বীপের প্রথম প্রেসিডেন্ট।১৯৮২ - রেইকো নাকামুরা, জাপানি অলিম্পিক ও এশীয় রেকর্ড-ধারী সাঁতারু। মৃত্যু ১৭২৭ - রাশিয়ার সম্রাজ্ঞী প্রথম ক্যাথারিন।১৮৭০ - রাধানাথ শিকদার,ভারতীয় বাঙালি গণিতজ্ঞ ও মাউন্ট এভারেস্ট- এর উচ্চতা নিরূপণকারী ও আবিষ্কারক।১৯১৩ - দ্বিজেন্দ্রলাল রায়, বাঙালি কবি, গীতিকার ও নাট্যকার। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ ১৯৫৪ - বুলবুল চৌধুরী (রশীদ আহমদ চৌধুরী), বাঙালি নৃত্য শিল্পী।১৯৬৫ - উল্লাসকর দত্ত, ভারতীয় বাঙালি বিপ্লবী।১৯৮৭ - কার্ল গুনার মিরডাল, নোবেলজয়ী সুইডিশ অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী।২০১৩ - হোর্হে রাফায়েল বিদেলা, আর্জেন্টিনার প্রাক্তন রাষ্ট্রপতি।২০১৪ - জেরাল্ড এডেলম্যান, মার্কিন জীববিজ্ঞানী।২০২৫ - ড.সরোজ ঘোষ, পদ্ম পুরষ্কারে সম্মানিত ভারতে বিজ্ঞান সংগ্রহশালার এবং বিজ্ঞান কেন্দ্র আন্দোলনের জনক।অন্যান্যবিশ্ব তথ্য সমাজ দিবসবিশ্ব উচ্চ রক্তচাপ দিবস

Go to News Site