Jagonews24
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫৫) ও তার ছেলে জাকির হোসেন (২০)। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে আব্দুল কাইয়ুম ছেলে জাকির হোসেনকে নিয়ে মোটরসাইকেল যোগে ধুলিয়াখালের দিকে যাচ্ছিলেন। পথে পোদ্দারবাড়ি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সৈয়দ এখলাছুর রহমান খোকন/ইএ
Go to News Site