Somoy TV
বক্স অফিস হিট অ্যানিমেশন সিনেমা ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব টিনটিন’-এর সিক্যুয়েল আসছে। দীর্ঘ ১৫ বছর পর সিনেমাটির সিক্যুয়েল তৈরি করার কথা জানিয়েছেন নির্মাতা পিটার জ্যাকসন।এবারের কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক পাম দ’অর লাভ করার পর এমন ঘোষণা দেন পিটার। সিক্যুয়েলের নাম হবে ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব টিনটিন ২’। এ সিনেমা নির্মাণের মধ্যদিয়ে প্রায় একদশক পর পরিচালনায় ফিরছেন পিটার জ্যাকসন। এরইমধ্যে স্ত্রী ফ্রান ওয়ালশের সঙ্গে সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন তিনি। সিক্যুয়েল নির্মাণ প্রসঙ্গে নির্মাতা জানান, স্টিভেন স্পিলবার্গের সঙ্গে তার একটি প্রযোজনা ও নির্মাণবিষয়ক চুক্তি রয়েছে। ওই চুক্তি অনুযায়ী, প্রথম সিনেমাটি পরিচালনা করেন স্পিলবার্গ আর প্রযোজনা করেন জ্যাকসন। সে চুক্তি অনুযায়ী, দ্বিতীয় সিনেমা নির্মাণে রয়েছে অদলবদল! এক্ষেত্রে জ্যাকসনকে পরিচালনায় দেখা যাবে এবং প্রযোজনার ভূমিকা পালন করবেন স্পিলবার্গ। সিক্যুয়েলটির মুক্তির তারিখ এখনো নির্ধারিত হয়নি। আরও পড়ুন: মেট গালায় নজর কাড়লেন যারা দীর্ঘ সময় পর পরিচালনায় ফেরার অনুভূতি জানিয়ে পিটার বলেন,আমি আবারও ‘টিনটিন’ জগতে ফিরছি। সত্যিই মুহূর্তটা খুব উপভোগ করছি। আরও পড়ুন: মুক্তির ৩ দিনেই সব রেকর্ড ভাঙল ‘মাইকেল’ ২০১১ সালে মুক্তি পায় ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব টিনটিন’। দর্শকপ্রিয়তায় বক্স অফিসে দারুণ সাফল্য পায়। বিশ্বব্যাপী ৩৭৪ মিলিয়ন ডলার আয় করে সিনেমাটি।
Go to News Site