Collector
নতুন কেনা মোটরসাইকেলে প্রাণ গেল বাবা-ছেলের | Collector
নতুন কেনা মোটরসাইকেলে প্রাণ গেল
বাবা-ছেলের
Somoy TV

নতুন কেনা মোটরসাইকেলে প্রাণ গেল বাবা-ছেলের

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, রাতে আব্দুল কাইয়ুম তার ছেলে জাকির হোসেন মোটরসাইকেলযোগে ধুলিয়াখালের দিকে যাচ্ছিলেন। পথে পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন হবিগঞ্জ পৌরসভার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫৫) ও তার ছেলে জাকির হোসেন (২০)।হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পেছনে ঢুকে যায়। এতে বাবা-ছেলে নিহত হয়েছেন।আরও পড়ুন: অতিবৃষ্টিতে যে ৫ জেলায় বন্যার শঙ্কাপরিবার সূত্র জানায়, আব্দুল কাইয়ুমের তিন ছেলে, তাদের মধ্যে সবার ছোট নিহত জাকির ছিল। হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকায় ‘কাইয়ুম স্টোর’ নামে একটি মুদি দোকান পরিচালনা করত পরিবারটি। সম্প্রতি বড় দুই ছেলের জন্য কেনা হয়েছিল একটি নতুন মোটরসাইকেল। সেই মোটরসাইকেল নিয়েই শেষবারের মতো বের হয়েছিলেন বাবা-ছেলে।দুর্ঘটনার পর ট্রাকে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত কয়েকজন। পরে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন।

Go to News Site