Somoy TV
ঘরের মাঠে সমর্থকদের প্রত্যাশা ছিল শিরোপা উৎসবের। কিন্তু শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হলো আল নাসরের। ফাইনালে জাপানের গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র শিরোপা হাতছাড়া করল রোনালদোর দল।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল আল নাসর। বলের দখল ও সুযোগ—দুই দিকেই এগিয়ে ছিল সৌদি ক্লাবটি। তবে একের পর এক সুযোগ নষ্ট করায় ম্যাচের নিয়ন্ত্রণ হারায় তারা। এর সুযোগ নিয়েই ৩০তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ডেনিজ হুমেট। ইসাম জেবালির পাস নিয়ন্ত্রণে এনে দ্রুত ঘুরে নিচু শটে বল জালে পাঠান গাম্বা ওসাকার এই ফরোয়ার্ড।গোল হজমের পর আরও মরিয়া হয়ে ওঠে আল নাসর। সাদিও মানে ও রোনালদো বারবার আক্রমণে গেলেও জাপানি ক্লাবটির সংগঠিত রক্ষণ ভাঙতে পারেননি। মাত্র ১৮ বছর বয়সি গোলরক্ষক রুই আরাকি ছিলেন ম্যাচের অন্যতম নায়ক। জোয়াও ফেলিক্স ও ইনিগো মার্তিনেজের একাধিক শট ঠেকিয়ে দলকে এগিয়ে রাখেন তিনি।আরও পড়ুন: যে সমীকরণে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো শেষ দিকে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন রোনালদো। ৮৬তম মিনিটে তার শট নিশ্চিত গোল হতে পারত, কিন্তু দুর্দান্ত ব্লকে দলকে রক্ষা করেন মুইরা।দ্বিতীয়ার্ধজুড়ে আল নাসর আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের ঐতিহাসিক জয় নিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র শিরোপা জিতে নেয় গাম্বা ওসাকা।
Go to News Site