Collector
মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ছেন লেভানডোভস্কি | Collector
মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ছেন লেভানডোভস্কি
Somoy TV

মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ছেন লেভানডোভস্কি

চার বছরের অধ্যায়ের ইতি টানলেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। মৌসুম শেষ হওয়ার আগেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন পোল্যান্ডের এই তারকা স্ট্রাইকার। শনিবার (১৬ মে) ইনস্টাগ্রামে দেয়া এক আবেগঘন বার্তায় বিদায়ের কথা জানান ৩৭ বছর বয়সি ফরোয়ার্ড।লেভানডোভস্কি লিখেছেন, 'চারটি চ্যালেঞ্জে ভরা বছর ও কঠিন পরিশ্রমের পর, সময়ে হয়েছে বিদায় নেয়ার। এখানে আমার মিশন শেষ হয়েছে—এই অনুভূতি নিয়েই যাচ্ছি আমি।'সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ইনস্টাগ্রামে বার্তায় লেভা বলেন, 'এখানে প্রথম দিন থেকে সমর্থকদের যে ভালোবাসা আমি পেয়েছি, তা কখনও ভুলব না। এই চার বছরের যাত্রায় এখানে যত মানুষের সংস্পর্শে এসেছি, সবাইকে ধন্যবাদ।' View this post on Instagram A post shared by Robert Lewandowski (@_rl9) আরও পড়ুন: চেলসির নতুন কোচ হচ্ছেন জাবি আলোনসো ২০২২ সালে বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন লেভানডোভস্কি। কাতালান ক্লাবটির হয়ে চার বছরে তিনটি লা লিগা শিরোপাসহ বেশ কয়েকটি ট্রফি জিতেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১১৯ গোল, যা দলের সাফল্যে রেখেছে বড় অবদান।তবে চলতি মৌসুমটা খুব একটা ভালো কাটেনি তার। চোটের কারণে ছন্দ হারানো এই স্ট্রাইকার লা লিগায় ২৯ ম্যাচ খেললেও মাত্র ১৫টিতে ছিলেন শুরুর একাদশে। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল, যার ১৩টি এসেছে লিগে।তবু শিরোপা জয়ের আনন্দ নিয়েই বিদায় নিতে পারছেন লেভানডোভস্কি। গুঞ্জন রয়েছে, সৌদি আরব, ইতালি ও যুক্তরাষ্ট্রের কয়েকটি ক্লাব ইতোমধ্যে তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে।

Go to News Site