Collector
ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা মরদেহ | Collector
ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা মরদেহ
Somoy TV

ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা মরদেহ

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকায় নিজ বাড়ির উঠান থেকে মো. আলম মিয়া (৬০) নামের এক বৃদ্ধের গলাকাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (১৭ মে) ভোর রাতে পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলম মিয়া ওই গ্রামের মৃত মোখছেদ শেখের ছেলে। তিনি বাড়িতে তার স্ত্রীর সঙ্গে বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৩টায় ভুক্তভোগীর স্ত্রীর চিৎকার শুনে তাদের ছেলে আশরাফুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এসে তিনি বাড়ির উঠানে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় নিহতের মাথায় গভীর আঘাতের চিহ্ন এবং গলা কাটা ছিল। আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার ২ প্রবাসী নিহত পরবর্তীকালে ভোর সাড়ে ৩টার দিকে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তার পালস পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহটি তার নিজ বাড়িতে রাখা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রাথমিক তদন্ত শুরু করেছে। আরও পড়ুন: ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের এ বিষয়ে জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

Go to News Site