Boishakhi News24
লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করার পর আটক হলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামস। শনিবার (১৬ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এর আগে একই দিন দুপুরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম থেকে তাকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে সোপর্দ করা হয়েছে। লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, দহগ্রাম সীমান্ত হয়ে অবৈধভাবে দেশে প্রবেশের পর সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে দহগ্রাম থেকে সাব্বির বিন শামসকে আটক করে জেলা গোয়েন্দা শাখায় Read More
Go to News Site