Collector
ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট | Collector
ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
Somoy TV

ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

হামের টিকা কর্মসূচি ইস্যুতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তার সব উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।রোববার (১৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ রিট আবেদন করেন। রিটে হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে। তাই তদন্ত কমিটি গঠন ও ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশনা চাওয়া হয়েছে। আরও পড়ুন: মাইলস্টোন ট্র্যাজেডি / ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ রিটে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদসচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আরও পড়ুন: হটস্পট ৩০ উপজেলায় কমেছে হামের সংক্রমণ এর আগে, গত ৬ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠান।

Go to News Site