Somoy TV
বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ফি ঘোষণা করেছে মিশর দূতাবাস।রোববার (১৭ মে) ঢাকার মিশর দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশি নাগরিকদের জন্য সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি এবং পাঁচ বছর মেয়াদি ভিসার ফি সবগুলো পরিবর্তন করেছে দেশটি। এতে দেখা গেছে, সিঙ্গেল এন্ট্রি ভিসা ফি কিছুটা বেড়েছে। দূতাবাসের তথ্য অনুযায়ী, এখন থেকে বাংলাদেশি পাসপোর্টধারীদের সিঙ্গেল এন্ট্রির ক্ষেত্রে ৯ হাজার ২০০ টাকা, মাল্টিপল এন্ট্রির ক্ষেত্রে ১২ হাজার ১৫০ টাকা এবং পাঁচ বছর মেয়াদি ভিসার ফি ৯৫ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
Go to News Site