Somoy TV
মাদারীপুরের কালকিনির একটি একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন। সেই সঙ্গে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নিহত গৃহবধূ ত্বন্নী আক্তার ডাসার উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামের ভ্যানচালক আল আমিন হাওলাদারের স্ত্রী। ৯ মাসের অন্তঃসত্ত্বা ত্বন্নীকে সোমবার (১৮ মে) সকালে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভুরঘাটার নূর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মুসলিমা জাহান ঐশি ও হিমেল মাহমুদের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করা হয় বলে জানা যায়। স্বজনদের দাবি, অপারেশনের সময় অসাবধানতাবশত রোগীর নাড়ি কেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: খাল পুনঃখননের নামে ২ শতাধিক গাছ কাটার অভিযোগ, তদন্ত কমিটি গঠন মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে হাসপাতালটিতে ভাঙচুর চালান। পরে বিকেলে তারা ঢাকা–বরিশাল মহাসড়কের ভুরঘাটা এলাকায় অবরোধ করেন, এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। নিহতের স্বজন মো. মনির হোসেন অভিযোগ করে বলেন, অপারেশন টেবিলেই ত্বন্নীর মৃত্যু হয়, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আড়াল করে তাকে বরিশালে পাঠায়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরও পড়ুন: ঝড়ে মাইক্রোবাসের ওপর ভেঙে পড়ল গাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৫ জন
Go to News Site