Somoy TV
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটির ‘অ্যাকাউন্টস, ভ্যাট অ্যান্ড ট্যাক্স’ বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনে আবেদন করতে পারবেন।পদের নাম ও সংখ্যা: ট্রেইনি এক্সিকিউটিভ, নির্ধারিত নয়। আবেদনের যোগ্যতা: প্রার্থীর বিবিএ অথবা এমবিএ (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স) ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স নির্ধারিত নয়। কর্মস্থল দেশের যেকোনো জায়গায়। বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুসারে আরও অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে। আরও পড়ুন: ইউনাইটেড ফাইন্যান্সে চাকরির সুযোগআবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে। আবেদনের সময়সীমা: আগামী ২ জুন পর্যন্ত আবেদন করা যাবে।
Go to News Site