Collector
তেজগাঁওয়ে মার্কেটে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে | Collector
তেজগাঁওয়ে মার্কেটে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
Jagonews24

তেজগাঁওয়ে মার্কেটে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি মোড়ের কলমি লতা বাজার এলাকায় দুই তলা মার্কেটের নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১৯ মে) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ৫টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। একে একে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১০টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেআর/এসএনআর

Go to News Site