Collector
চবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর: এডুকেশন এক্সপো’ শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত | Collector
চবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর: এডুকেশন এক্সপো’ শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত
Somoy TV

চবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর: এডুকেশন এক্সপো’ শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত

পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দ্বিতীয় বারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর: এডুকেশন এক্সপো’ শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটরিয়ামে এ এক্সপো অনুষ্ঠিত হয়।চবি অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সহায়তায় আয়োজিত চবি সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে দিনব্যাপী পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের স্টলের মাধ্যমে তাদের প্রতিনিধিরা তাদের বিভিন্ন কার্যক্রম (প্রোগ্রাম) সম্পর্কে প্রদর্শনী করেন। পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে বৃত্তির ব্যবস্থা করবে। যার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পূর্ণ স্কলারশিপে পড়ার সুযোগ পাবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। আরও পড়ুন: চবিতে ঘুরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় নাহিদ-হাসনাতেরউপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ‘এর মাধ্যমে দুই দেশে উচ্চশিক্ষায় সেতুবন্ধন রচিত হবে। ইতোমধ্যে পাকিস্তানে আমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি টিম সফরে রয়েছেন। সেই টিমে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ও রয়েছেন। আমাদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য এ উদ্যােগ নতুন দরজা খুলে দেবে।’অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ ও পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিসিশনের প্রজেক্ট ডিরেক্টর জেহানজেব খান ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।চবি অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন।এবারের শিক্ষা প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ, সম্পূর্ণ ও আংশিক স্কলারশিপ এবং গবেষণার ক্ষেত্রসমূহ সরাসরি উপস্থাপন করা। এক্সপোতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা শিক্ষার্থীদের ভর্তি যোগ্যতা, ক্রেডিট ট্রান্সফার এবং ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে সরাসরি কাউন্সিলিং প্রদান করেন।গ্রামটিতে সার্বিকভাবে সহযোগিতা করেছে চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

Go to News Site