Collector
২৬ মণের ‘রাজাবাবু’র দাম ৮ লাখ টাকা! | Collector
২৬ মণের ‘রাজাবাবু’র দাম ৮ লাখ টাকা!
Somoy TV

২৬ মণের ‘রাজাবাবু’র দাম ৮ লাখ টাকা!

কোরবানির ঈদ এলেই দেশের পশুর বাজারে বড় গরু নিয়ে শুরু হয় আলোচনা। কোথাও বিশাল আকৃতির ষাঁড়, কোথাও লাখ টাকার বেশি দাম হাঁকা গরু-সব মিলিয়ে মানুষের আগ্রহ থাকে তুঙ্গে। এবার কোরবানির বাজারে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর লক্ষ্মীপুর গ্রামের প্রায় ২৬ মণ ওজনের ‘রাজাবাবু’কে ঘিরে তৈরি হয়েছে বেশ আলোড়ন। গরুটির দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা।ধবধবে সাদা ও কালো রঙের এই গরুটির বয়স তিন বছর। এখন এটি চার দাঁতের। বিশাল আকৃতির ‘রাজাবাবু’কে দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে খামারে আসছেন দর্শনার্থীরা। খোঁজ নিয়ে জানা গেছে, গরুটি নিজ বাড়ির গাভীর বাছুর হিসেবে জন্ম নেয় এবং মালিক মো. মোতালেব হোসেন মন্ডল তাকে নিজের সন্তানের মতো করেই লালন-পালন করেছেন। ভালোবেসেই তিনি গরুটির নাম রাখেন ‘রাজাবাবু’। গম, ছোলা, চালের গুঁড়া, আলু ও ঘাস খাইয়ে দেশীয় পদ্ধতিতে গরুটি পালন করা হয়েছে। মোতালেব হোসেন মন্ডলের খামারে গিয়ে দেখা যায়, প্রায় ২৬ মণ ওজনের গরুটির যত্ন নিচ্ছেন তার সহধর্মিণী। আরও পড়ুন: কোরবানির পশু পরিবহনে নতুন নির্দেশনা, ট্রাকে থাকতে হবে হাটের পরিচয় তিনি বলেন, ‘প্রায় ১০ বছর ধরে আমাদের গরুর খামার রয়েছে এবং এই গরুটিকে তিন বছর ধরে আমরা শখ করে লালন-পালন করছি। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়েছে, কোনো প্রকার ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা হয়নি। প্রতিদিন গরুর খাবারে প্রায় এক হাজার টাকা খরচ হচ্ছে। গরুটির ওজন ২৬ মণ এবং দাম ৮ লাখ টাকা।’ রাজাবাবুর মালিক মোতালেব হোসেন মন্ডল বলেন, খামারের একটি গাভীর পেট থেকে ‘রাজাবাবু’র জন্ম। জন্মের পর থেকেই এটিকে লালন-পালন করে আসছি। গরুটি খুব শান্ত স্বভাবের, আমাদের সঙ্গে কোনো বিরূপ আচরণ করে না। এজন্যই তার নাম রেখেছি রাজাবাবু। নিজের চাষ করা ঘাস, খড় ও ভুসি খাইয়েছি। বাইরের কোনো খাবার খাওয়াইনি। তিনি আরও বলেন, ভারত থেকে যদি গরু না আসে, তাহলে দেশি খামারিরা লাভবান হবে। গো-খাদ্যের দাম অনেক বেড়ে গেছে। তাই সরকারের কাছে দাবি জানাই, যেন গরু আমদানি করা না হয়।

Go to News Site