Collector
কর ফাঁকির অভিযোগ থেকে খালাস শাকিরা, ফেরত পাচ্ছেন ৭৬৫ কোটি টাকা | Collector
কর ফাঁকির অভিযোগ থেকে খালাস শাকিরা, ফেরত পাচ্ছেন ৭৬৫ কোটি টাকা
Somoy TV

কর ফাঁকির অভিযোগ থেকে খালাস শাকিরা, ফেরত পাচ্ছেন ৭৬৫ কোটি টাকা

দীর্ঘ ৮ বছরের আইনি লড়াইয়ের পর কর ফাঁকির অভিযোগ থেকে সম্পূর্ণ খালাস পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। সম্প্রতি স্পেনের উচ্চ আদালত এ নির্দেশ দিয়েছেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, স্পেনের কর কর্মকর্তাদের দাবি ছিল ২০১১ সালে শাকিরা স্পেনে ১৮৩ দিন বসবাস করেছিলেন যা দেশটিতে কর দেয়ার জন্য ন্যূনতম সময়সীমা। তাই গায়িকার কাছ থেকে করের অর্থ আদায় করেন কর্মকর্তারা। তবে তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত রায়ে স্পষ্ট জানিয়েছেন, ওই অর্থবছরে শাকিরা স্পেনে মাত্র ১৬৩ দিন কাটিয়েছিলেন যা কর দেওয়ার নির্ধারিত সময়সীমা থেকে ২০ দিন কম। কর কর্তৃপক্ষদের দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় শাকিরার ওপর আরোপিত জরিমানা সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করা হয়। আদালত তাই দেশটির রাষ্ট্রীয় কোষাগারকে শাকিরার ওপর আরোপিত অর্থ ও জরিমানা বাবদ নেয়া প্রায় ৭৬৫ কোটি টাকা (৫৫ মিলিয়ন ইউরো) সুদসহ ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর মানসিক স্বস্তি পাওয়া শাকিরা সংবাদমাধ্যমে তার অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রায় এক দশক ধরে আমার সাথে অপরাধীর মতো আচরণ করা হয়েছে। সাধারণ করদাতাদের ভয় দেখানোর জন্য আমার নাম ব্যবহার করা হয়েছিল। এখানে কোনো কর ফাঁকি দেয়া হয়নি এবং প্রশাসন নিজেও কখনো তা প্রমাণ করতে পারেনি। কারণ পুরো বিষয়টিই ছিল সাজানো। আরও পড়ুন: সুইফট ও বিয়ন্সের দুই গান এখন আমেরিকার ‘জাতীয় সম্পদ’ শাকিরা আরও বলেন, আদালত অবশেষে সত্যকে সামনে এনেছেন। গত আটটি বছর আমার সুনাম নষ্ট করার জন্য সুপরিকল্পিত প্রচারণা চালানো হয়েছে। আমি অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছি, যার প্রভাব আমার স্বাস্থ্য ও পরিবারের ওপর পড়েছে। আরও পড়ুন: স্যামসাংয়ের বিরুদ্ধে ডুয়া লিপার ১৫ মিলিয়ন ডলারের মামলা প্রসঙ্গত, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ গানে কণ্ঠ দিয়েছেন শাকিরা। এ গানের মধ্য দিয়ে দীর্ঘ এক যুগের বিরতি ভেঙে আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরেছেন ল্যাটিন এ পপ সংগীতশিল্পী, যা ভক্তদের মাঝে ছড়িয়ে দিয়েছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা।

Go to News Site