Collector
রত্নাই সেতুর নির্মাণকাজে ধীরগতি, নকশা নিয়ে বিতর্ক | Collector
রত্নাই সেতুর নির্মাণকাজে ধীরগতি, নকশা নিয়ে বিতর্ক
Somoy TV

রত্নাই সেতুর নির্মাণকাজে ধীরগতি, নকশা নিয়ে বিতর্ক

লালমনিরহাট-কুড়িগ্রাম সংযোগে নেই স্বস্তি। ধীরগতিতে চলছে রত্নাই সেতুর নির্মাণকাজ। লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে রত্নাই নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ নির্ধারিত সময়ের তৃতীয় ধাপ পার হলেও এখনো শেষ হয়নি। ঝুঁকি থাকা সত্ত্বেও পুরাতন সেতুটি দিয়ে চলাচল করছে হাজারো মানুষ।প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির কাজ শেষ হয়েছে মাত্র ৮৫ শতাংশ। এরইমধ্যে সংযোগ সড়কের নকশা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। স্থানীয়দের অভিযোগ, সরকারি নকশা উপেক্ষা করে কুড়িগ্রামের ফুলবাড়ি অংশে বাঁকানোভাবে সংযোগ সড়ক নির্মাণ করায় দেখা দিয়েছে দুর্ঘটনার শঙ্কা।২০২৩ সালের ৮ মার্চ শুরু হয় লালমনিরহাটের রত্নাই নদীর ওপর সেতুটির নির্মাণকাজ। জেলার সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজি লিমিটেড প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি নিয়ে কাজ করছে। ১৩০ দশমিক ৮ মিটার দীর্ঘ এ সেতুর জন্য সরকার অধিগ্রহণ করেছে প্রায় ২৮৫ দশমিক ৯ শতক জমি। তবে মূল সেতুর কাঠামো দৃশ্যমান হলেও নতুন করে জটিলতা তৈরি হয়েছে সংযোগ সড়ক নির্মাণ নিয়ে। স্থানীয়দের অভিযোগ, সরকারি নকশায় সোজা সড়কের পরিকল্পনা থাকলেও বাস্তবে ফুলবাড়ি অংশে রাস্তা বাঁকানোভাবে নির্মাণ করা হচ্ছে। এতে নতুন মোড় তৈরি হয়ে বাড়তে পারে দুর্ঘটনার ঝুঁকি।বর্তমানে রত্নাই নদীর ওপর পুরোনো স্টিলের বেইলি ব্রিজ দিয়েই চলাচল করছেন দুই জেলার মানুষ। দীর্ঘদিন ব্যবহারে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া সেতুটিতে বড় যানবাহন চলাচলের সময় প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট।আরও পড়ুন: ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটকলালমনিরহাট সওজের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ শাহা জানান, স্থানীয়দের অভিযোগের পর বিষয়টি পরিদর্শন করেছে সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার টিম।ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত  ইঞ্জিনিয়ারএস এম রেজা মোরশেদ জানান , এখনো সংযোগ সড়কের কাজ চূড়ান্ত হয়নি এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। স্থানীয়রা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর নির্মাণাধীন এ সেতুটি চালু হলে লালমনিরহাট ও কুড়িগ্রামের বাসিন্দাদের যাতায়াতে নতুন গতি আসবে।

Go to News Site