Somoy TV
সিলেট টেস্টে জিততে হলে রান তাড়ায় বিশ্বরেকর্ড গড়তে হবে পাকিস্তানকে। তবে এরপরও ম্যাচটি জিতে সিরিজ হার ঠেকাতে চায় পাকিস্তান। চতুর্থ দিন সকালে সে লক্ষ্যে দুই ওপেনার আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল শুরুটা ভালোই করেছিলেন। শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদকে খেলতে খুব একটা বেগ পেতে হচ্ছিল না তাদের। কিন্তু দৃশ্যপটে নাহিদ রানা হাজির হতেই পাল্টে গেল পাশার দান।মঙ্গলবার (১৯ মে) সিলেট টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিলেন নাহিদ রানা। প্রথম চেঞ্জে বোলিংয়ে এসে দ্বিতীয় ওভারেই ফেরালেন আব্দুল্লাহ ফজলকে।
Go to News Site