Somoy TV
জামালপুরের মাদারগঞ্জ ও বকশীগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।মাদারগঞ্জে জোড়খালি ইউনিয়নের বেতেগা বড় বাড়িতে উঠানে গর্তে জমে থাকা পানিতে ডুবে ইয়ামিন নামের দেড় বছর বয়সী এক শিশু, অপরদিকে বকশীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মাদারগঞ্জে নিহত ইয়ামিন বেতেগা গ্রামের এলাকার জাহিদুল ইসলামের ছেলে। বকশীগঞ্জের মাহিদুল গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে শিশু ইয়ামিনের মা রান্নাঘরে কাজ করছিলেন। এসময় শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। সম্প্রতি বাড়ির কাজের প্রয়োজনে উঠানের পাশেই একটি গর্ত খুঁড়ে মাটি উত্তোলন করা হয়েছিল। বৃষ্টির পানি গর্তে জমে ছিল। খেলার ছলে সবার অগোচরে শিশু ইয়ামিন ওই গর্তের পানিতে পড়ে তলিয়ে যায়।শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ওই গর্তে ইয়ামিনকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: জামালপুরে বজ্রপাতে দুজনের মৃত্যুউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. নাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় শিশু মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।অপরদিকে বকশীগঞ্জ উপজেলায় বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।স্থানীয়রা জানান, সকালে শিশুটির মা লামিয়া আক্তার রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় মাহিদুল বাড়ির আঙিনা থেকে পাশের সিংগিডোবা বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিলের কিনারা থেকে তাকে উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বকশীগঞ্জ থানার কামালের বার্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সকালে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।
Go to News Site