Collector
সড়ক-ফুটপাতে হকারদের দোকান বরাদ্দের সিদ্ধান্ত কেন বাতিল নয়, হাইকোর্টের রুল | Collector
সড়ক-ফুটপাতে হকারদের দোকান বরাদ্দের সিদ্ধান্ত কেন বাতিল নয়, হাইকোর্টের রুল
Somoy TV

সড়ক-ফুটপাতে হকারদের দোকান বরাদ্দের সিদ্ধান্ত কেন বাতিল নয়, হাইকোর্টের রুল

সম্প্রতি ঢাকার দুই সিটি করপোরেশনে সড়ক ও ফুটপাতের জায়গায় হকারদের দোকান বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভিষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে করা রিটের ওপর শুনানি করে এই আদেশ দেন।শুনানিতে রিটকারী আইনজীবী রোকনুজ্জামান বলেন, স্থানীয় সরকারের জায়গা বরাদ্দের বিদ্যমান আইন অনুযায়ী সিটি করপোরেশন হকারদের ফুটপাত ও সড়কের জায়গা বরাদ্দ দিতে পারে না। সিটি করপোরেশনের মাধ্যমে সড়কের জায়গা চিহ্নিত করে এই সিদ্ধান্ত বাতিল চাওয়া হলে হাইকোর্ট এ বিষয়ে একটি রুল জারি করেন।রুলে স্থানীয় সরকার, সিটি করপোরেশনকে বিবাদী করা হয়েছে। সড়কে দোকান বসিয়ে টাকা আদায় করার এখতিয়ার সিটি করপোরেশনের নেই৷ যদিও করপোরেশনের সম্পত্তি বিভাগ সম্প্রতি ঢাকার দুই সিটিতে সড়কের জায়গা হকারদের বরাদ্দ দিয়েছে, বলেন তিনি৷ আরও পড়ুন: মেট্রো স্টেশন যেন ‘উপরে ফিটফাট, নিচে সদরঘাট’!

Go to News Site