Collector
শান মাসুদ-বাবরের ব্যাটে ম্যাচ বাঁচাতে লড়ছে পাকিস্তান | Collector
শান মাসুদ-বাবরের ব্যাটে ম্যাচ বাঁচাতে লড়ছে পাকিস্তান
Somoy TV

শান মাসুদ-বাবরের ব্যাটে ম্যাচ বাঁচাতে লড়ছে পাকিস্তান

সিলেট টেস্ট বাঁচাতে পাকিস্তানকে বদলে দিতে হবে ইতিহাস। জিততে গড়তে হবে বিশ্বরেকর্ড, আর নিদেনপক্ষে ড্র করতে হলেও টিকে থাকতে হবে পাক্কা দুইদিন! চতুর্থ দিন সকালের সেশনে পাকিস্তানের ব্যাটিং দেখে মনে হলো জয় কিংবা হার–এই দুটির যেকোনো একটির জন্যই লড়াইয়ে মনস্থির করেছে তারা। নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজের ধাক্কার পর অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম পাল্টা আক্রমণের কৌশল নিয়েছে।মঙ্গলবার (১৯ মে) সিলেট টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দেয়া ৪৩৭ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান। মধ্যাহ্ন বিরতির আগে ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করেছে শান মাসুদের দল।জয়ের জন্য পাকিস্তানের এখনও প্রয়োজন ৩৩৬ রান, আর বাংলাদেশের দরকার ৮ উইকেট। তৃতীয় উইকেট জুটিতে মাসুদ ও বাবর মিলে ৬০ রান যোগ করেছেন। ৫৫ বলে ৬ চারে ৪১ রানে অপরাজিত মাসুদ, বাবরের সংগ্রহ ২৫ বলে ২ চারে ২৪ রান। আরও পড়ুন: বোলিংয়ে এসেই উইকেট নিলেন নাহিদ রানাএর আগে গতদিনে শেষ বিকেলে ২ ওভার ব্যাট করা পাকিস্তান আজ সকালে আবার ব্যাটিংয়ে নামে। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে স্বাচ্ছন্দে খেললেও নাহিদ রানা বোলিংয়ে আসতেই ম্যাচের চিত্র বদলে যায়।নিজের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন নাহিদ। নাহিদের শর্ট বল খেলতে গিয়ে গালিতে মিরাজের দুর্দান্ত ক্যাচে পরিণত হন আব্দুল্লাহ ফজল। ৬ রান করে বিদায় নেন এই ওপেনার। পাকিস্তানের রান তখন ২৭। ৫ ওভার পরে আরেক ওপেনার আজান ওয়াইসকে ফেরান  মিরাজ। ২১ রান করে এলবিডব্লিউ হন ঢাকা টেস্টে অভিষেকে সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটার।

Go to News Site