Collector
বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন | Collector
বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন
Somoy TV

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন

বগুড়া সিটি করপোরেশনের প্রথম পূর্ণকালীন প্রশাসক হিসেবে যোগদান করেছেন এম আর ইসলাম স্বাধীন। এর মাধ্যমে নতুন এ সিটি করপোরেশনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।মঙ্গলবার (১৯ মে) আনুষ্ঠানিকভাবে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।  এর আগে গত সোমবার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আরও পড়ুন: ক্যাবল লাইন মাটির নিচ দিয়ে নেয়া হবে: ডিএসসিসি প্রশাসক রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসিচব মো. রবিউল ইসলামের স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী বগুড়া শহরের মালতীনগর এলাকার বাসিন্দা এম আর ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো। প্রজ্ঞাপন জারির পরদিন সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর লিখিত পত্রের মাধ্যমে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক পদে আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করেন এম আর ইসলাম স্বাধীন। আরও পড়ুন: বায়ু দূষণ থেকে নগরবাসীকে সুরক্ষায় কাজ করছে ডিএনসিসি: প্রশাসক শফিকুল এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের স্বাক্ষর করা এক সরকারি গেজেটে বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়।

Go to News Site