Collector
পিরোজপুরে পরিত্যক্ত ঘরের পাশে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ | Collector
পিরোজপুরে পরিত্যক্ত ঘরের পাশে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
Somoy TV

পিরোজপুরে পরিত্যক্ত ঘরের পাশে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজের একদিনের মাথায় নির্মল হালদার ওরফে নির্মল ওজা (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামে পরিত্যক্ত ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত নির্মল ওজা উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বিপেন হালদারের ছেলে।নির্মল হালদারের ভাগিনা দিলীপ হালদার জানান, সোমবার রাত ১১টার দিকে মামা নির্মল ওজা নিখোঁজ হন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মঙ্গলবার সকালে খবর আসে পানাউল্লাহপুর গ্রামে একটি বাড়ির পাশে তার মরদেহ পড়ে রয়েছে।আরও পড়ুন: মোকাররমকে ৮ টুকরা করে মরদেহ ফেলে ‘বিরিয়ানি খেয়ে পার্টি’ করেন পরকীয়া প্রেমিকাতিনি আরও বলেন, ‘মামার সঙ্গে কারও শত্রুতা ছিল না। তিনি গলায় চেইনের সঙ্গে প্রায় দেড় ভরির দুটি স্বর্ণের লকেট পরতেন। এ ছাড়া সবসময় তার কাছে কিছু নগদ টাকাও থাকতো।’নিহতের প্রতিবেশী সমিরণ রায় জানান, প্রতিদিনের মতো সোমবার বিকেলে নির্মল স্থানীয় কুড়িয়ানা বাজারে যান। রাত ৮টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে ওই রাতেই থানায় জিডি করা হয়। সকালে জানতে পারেন পানাউল্লাহপুর গ্রামে তার মরদেহ পাওয়া গেছে।আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধারতিনি বলেন, ‘নির্মল ওজা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। মানুষের বিপদ-আপদে টাকা ধার দিতেন। তার গলায় স্বর্ণের দুটি লকেট ছিল এবং ঘটনার দিন তার সঙ্গে টাকাও ছিল।’এ বিষয়ে নেছারাবাদ থানার পরিদর্শক তদন্ত সঞ্জয় জানান, নিহতের গলায় কোনো স্বর্ণের লকেট পাওয়া যায়নি। এ ছাড়া তার কাছে মোবাইল ফোন বা টাকা-পয়সাও ছিল না। বর্তমানে ঘটনাস্থলে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয় বলে জানান তিনি।

Go to News Site