Somoy TV
বলিউডের দুই সুপারহিট স্পোর্টস ড্রামা ‘দঙ্গল’ আর ‘সুলতান’। একসময় এই দুই সিনেমাই ভারতীয় সিনেমায় স্পোর্টস ড্রামার নতুন ধারা তৈরি করেছিল। আর এবার সেই পথ ধরেই এগোচ্ছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ।নিজের নতুন সিনেমা ‘পেড্ডি’ নিয়ে কথা বলতে গিয়ে রামচরণ সরাসরি ধন্যবাদ জানান সালমান আর আমির খানকে। মুম্বাইয়ে ‘পেড্ডি’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে রাম চরণ বলেন,‘সুলতান’ এবং ‘দঙ্গল’-এর মতো সিনেমা নির্মাণের মাধ্যমেই সালমান ও আমির ভবিষ্যৎ নির্মাতাদের আত্মবিশ্বাস জুগিয়েছেন। তাদের কাজই নতুন ধরনের গল্প বলার পথ তৈরি করেছে। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘দঙ্গল’ শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে। আন্তর্জাতিক বাজারেও ইতিহাস গড়ে সিনেমাটি। বিশেষ করে চীনে সিনেমাটির জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। আমির খানের এ সিনেমা বক্স অফিসে ছাড়িয়ে যায় দুই হাজার কোটির মাইলফলক। অন্যদিকে সালমান খানের ‘সুলতান’ সিনেমারও ছিল বিশাল বাণিজ্যিক সাফল্য। একজন বয়সী কুস্তিগীরের ঘুরে দাঁড়ানোর গল্প দর্শকদের আবেগ ছুঁয়ে যায়। দুই সিনেমাতেই ছিল সংগ্রাম, স্বপ্ন আর আত্মপরিচয়ের শক্তিশালী গল্প। রাম চরণের ভাষায়, ‘পেড্ডি’ কেবল একজন খেলোয়াড়ের গল্প নয় বরং একজন মানুষের নিজের পরিচয় খুঁজে পাওয়ার লড়াই। তিনি বলেন,আমাদের সবারই একটা পরিচয় দরকার। পেড্ডিও নিজের পরিচয় খুঁজতে গিয়ে সংকটের মুখে পড়ে। এরপরই শুরু হয় তার নতুন যাত্রা। আরও পড়ুন: 'কিং' সিনেমায় শাহরুখের বিপরীতে খলনায়ক হয়ে আসছেন অভিষেক রাম চরণ জানান, সিনেমাটি একইসঙ্গে আবেগঘন এবং বাণিজ্যিক ধাঁচের। এ সিনেমায় দর্শক গল্পের গভীরতাও পাবেন আবার বড় পর্দার বিনোদনও উপভোগ করবেন পুরোপুরি। আরও পড়ুন: বিজয়ের ‘জন নায়ক’র ফুটেজ ফাঁস, গ্রেফতার আরও ৩ বুচি বাবু সানার পরিচালনায় নির্মিত ‘পেড্ডি’তে রাম চরণের বিপরীতে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বোমান ইরানি এবং দিব্যেন্দু। আগামী ৪ জুন মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
Go to News Site