Collector
বাবরকে থামিয়ে টাইগারদের স্বস্তি ফেরালেন তাইজুল | Collector
বাবরকে থামিয়ে টাইগারদের স্বস্তি ফেরালেন তাইজুল
Somoy TV

বাবরকে থামিয়ে টাইগারদের স্বস্তি ফেরালেন তাইজুল

প্রথম ইনিংসের মতোই ছন্দে বাবর আজম। টাইগার বোলারদের খেলছিলেন স্বাচ্ছন্দে। ব্যাটকে তুলি বানিয়ে বলের অপর আলতো পরশ বুলিয়ে দিচ্ছিলেন, রানের জন্য কোনো সংগ্রামই করতে হচ্ছিল না তাকে। এমনকি আজ নাহিদ রানাও বাবরকে সমস্যায় ফেলতে পারছিলেন না। শান মাসুদের সঙ্গে বাবরের জুটি ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছিল। কিন্তু সম্ভাবনাময় ইনিংস শেষ হলো তাইজুলের আপাত নিরীহ দর্শন এক বলে। জুটি ভেঙে স্বস্তির নিঃশ্বাস ফেলল বাংলাদেশ।মঙ্গলবার (১৯ মে) সিলেট টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দেয়া ৪৩৭ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। জয়ের জন্য পাকিস্তানের দরকার আরও ৩০৩ রান, হাতে আছে ৭ উইকেট।এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তান ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেছে। আরও পড়ুন: দুই বছর পর ফিরছে এলপিএল, পর্দা উঠবে ১৭ জুলাইশান মাসুদ ও বাবর আজমের তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। কিন্তু তাইজুল ইসলাম বাবরকে ফিরিয়ে ৯২ রানের জুটি ভেঙে পাকিস্তানকে বড় ধাক্কা দিলেন। অধিনায়ক শান মাসুদ ৫১ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী হিসেবে যোগ দিয়েছেন সাউদ শাকিল। প্রথম ইনিংসে অর্ধশতক হাঁকানো বাবর আজ আউট হলেন ৫২ বলে ৪ চার ও ১ ছয়ে ৪৭ রান করে।

Go to News Site