Collector
ডুয়েটে সংঘর্ষ-অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের মামলা, আসামি ২৫০ | Collector
ডুয়েটে সংঘর্ষ-অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের মামলা, আসামি ২৫০
Somoy TV

ডুয়েটে সংঘর্ষ-অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের মামলা, আসামি ২৫০

নতুন উপাচার্যের (ভিসি) নিয়োগ বাতিলের দাবিতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে সংঘর্ষ, সরকারি কাজে বাধা ও অগ্নিসংযোগে ২০ জন আহতের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।সোমবার (১৮ মে) বিকেলে গাজীপুর সদর থানায়  মামলাটি করে পুলিশ। তবে ওই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি।মঙ্গলবার (১৯ মে) নতুন কোনো কর্মসূচি না দিলেও শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত ব্লকেট কর্মসূচি অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুললেও ছোট গেট দিয়ে জরুরি প্রয়োজনে যাতায়াত করতে পারছে কর্মচারী কর্মকর্তারা।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার (১৪ মে) সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপন জারির পর শিক্ষার্থীদের একটি অংশ এর বিরোধিতা করে আন্দোলনে নামেন। এর মধ্যে ছাত্রশিবিরের রাজনীতিতে সক্রিয় নেতাকর্মীদের দেখা যায়।আরও পড়ুন: গোপালগঞ্জে ৭৫ জনের নামে পুলিশের মামলা, অজ্ঞাত আসামি ৪০০আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেয়া উচিত।রোববার (১৭ মে) নতুন উপাচার্য যোগ দিতে আসলে তাকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে বাধা দেয়া হয়। এ সময় তার সঙ্গে থাকা দলের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন।ওই ঘটনায় সোমবার (১৮ মে) বিকেলে গাজীপুর সদর থানায় একটি মামলার দায়ের করে পুলিশ। মামলায় অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।আরও পড়ুন: গাইবান্ধায় গণপিটুনিতে তিনজন নিহতের ঘটনায় পুলিশের মামলা, আসামি ৩৫০আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, হামলা ও সংঘর্ষের ঘটনার প্রতিবাদে ব্লকেট কর্মসূচি আজও অব্যাহত রয়েছে।বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আমানুল্লাহ জানান, মামলা হামলা করে ন্যায্য দাবির আন্দোলন বন্ধ করা যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সরকারি কাজে বাধা, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। এতে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।’

Go to News Site