Collector
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’র জনবলকে রাজস্বখাতে স্থানান্তরের দাবি | Collector
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’র জনবলকে রাজস্বখাতে স্থানান্তরের দাবি
Somoy TV

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’র জনবলকে রাজস্বখাতে স্থানান্তরের দাবি

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম' প্রকল্পের শিক্ষক-কর্মচারী ও কেয়ারটেকারসহ সংশ্লিষ্ট জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর এবং সরকারি গ্রেডে বেতন-ভাতা দেয়ার দাবি জানানো হয়েছে।সোমবার (১৮ মে) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি উত্থাপন করেন মউশিক নরসিংদী জেলা শাখা কমিটির নেতারা। এর আগে তারা নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামানের কাছে একটি স্মারকলিপি দেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি জানান, ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে এই শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রকল্পটি চালু হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশের শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধের জাগরণ এবং নিরক্ষরতা দূরীকরণে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ইতোমধ্যে সফলভাবে ৭টি পর্যায় সম্পন্ন করে প্রকল্পটি বর্তমানে ৮ম পর্যায়ে পদার্পণ করেছে। বর্তমানে এই প্রকল্পে নরসিংদীর ১১০০ এর ৯০ অধিক শিক্ষকসহ সারা দেশে ৭১ হাজার ৯৪৯ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী নিয়োজিত আছেন।বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ বছর ধরে অত্যন্ত স্বল্প ভাতা এবং চরম অনিশ্চয়তার মধ্যে তারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা শুধু পাঠদানই করেন না, বরং সরকারি তহবিলে জাকাত প্রদানে উৎসাহিতকরণ, মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা কোনো পারিশ্রমিক ছাড়াই মাঠপর্যায়ে পৌঁছে দিচ্ছেন। অথচ অবমূল্যায়নের কারণে বর্তমানে তাদের নিজেদের জীবনই চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।আরও পড়ুন: দলীয়করণ, দুর্নীতি ও লুটপাট করলে ফ্যাসিস্ট সরকারের মত পরিণতি হবে: খায়রুল কবিরসংবাদ সম্মেলনে এ সফল প্রকল্পটি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর, সকল শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট জনবলকে সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদান ও চাকরি স্থায়ী করার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি জোর আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি শামসুল ইসলাম রায়পুরীর সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক। এসময় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক আমিরী, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সাইফীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Go to News Site