Jagonews24
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারণায় বিজেপি কথা দিয়েছিল যে, তারা রাজ্যের ক্ষমতায় এলে নারীদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপির সংকল্প পত্রে সে কথা উল্লেখ করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সোমবার (১৮ মে) রাজ্যের মন্ত্রীসভার দ্বিতীয় বৈঠকে বড় সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সব নারীর জন্য সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারের সাধারণ বাসের পাশাপাশি দূরপাল্লা এবং এয়ারকন্ডিশন (এসি) বাসেও নারীরা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। রাজ্যের সব নারীই এই সুবিধা পাবেন। ফলে সরকারি লোকাল এবং দূরপাল্লার বাসের যাতায়াতের ক্ষেত্রে নারী যাত্রীদের কোনো ভাড়া দিতে হবে না। আগামী ১ জুন থেকেই সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন রাজ্যে নারীরা। সোমবার (১৮ মে) রাজ্যের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকের পর পশ্চিমবঙ্গ সরকারের নারী, শিশু ও সমাজকল্যাণ এবং পুরো ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ১ জুন থেকে রাজ্যের যেকোনো সরকারি বাসে পশ্চিমবঙ্গের নারীরা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। দূরপাল্লার সরকারি যেকোনো বাসে নারীরা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। ডিডি/টিটিএন
Go to News Site