Collector
অধ্যক্ষের ঘুসিতে দুই দাঁত হারালেন কম্পিউটার অপারেটর | Collector
অধ্যক্ষের ঘুসিতে দুই দাঁত হারালেন কম্পিউটার অপারেটর
Jagonews24

অধ্যক্ষের ঘুসিতে দুই দাঁত হারালেন কম্পিউটার অপারেটর

ঝালকাঠির নলছিটিতে কলেজের এক অধ্যক্ষের ঘুসিতে প্রতিষ্ঠানটির কম্পিউটার অপারেটরের দুই দাঁত ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার কাঠিপাড়া এলাকার প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজে এ ঘটনা ঘটে। আহত মো. ওয়াহিদুজ্জামান ওই কলেজের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। বর্তমানে তিনি চিকিৎসাধীন। ভুক্তভোগীর অভিযোগ, কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান আগে তার কাছ থেকে ধার নেওয়া টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছিলেন। সোমবার সকালে অফিস কক্ষে ডেকে নিয়ে এ বিষয়ে কথাবার্তার একপর্যায়ে তার মুখে কয়েকটি ঘুসি মারেন। এতে তার দুই দাঁত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। অভিযুক্ত অধ্যক্ষ হাফিজুর রহমান ঘটনার কথা স্বীকার করে বলেন, ‌‘উত্তেজিত হয়ে ভুল করেছি। এ ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি।বিষয়টি কলেজ পরিচালনা কমিটির মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।’ এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ মো. আমিন হোসেন/এসআর/এএসএম

Go to News Site