Collector
আজকের ফাইনাল বুধবার, খেলবে মোহামেডান | Collector
আজকের ফাইনাল বুধবার, খেলবে মোহামেডান
Jagonews24

আজকের ফাইনাল বুধবার, খেলবে মোহামেডান

বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার নির্ধারিত ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল একদিন পিছিয়ে বুধবার বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। দুপুরে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল চিঠি দিয়ে ফাইনালের নতুন তারিখ ও সময় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে জানিয়েছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া বাফুফের চিঠিতে সন্তুষ্টি প্রকাশ করে বুধবার ফাইনাল খেলবে বলে জানিয়েছেন। এদিকে বাফুফে জরুরি সভা করে ফাইনালের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগেই বসুন্ধরা কিংস ম্যাচটি বাতিল করে মোহামেডানকে ট্রফি দেওয়ার অনুরোধ করে যে চিঠি দিয়েছে, তা নিয়ে ফুটবল অঙ্গনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কোনো ক্লাব আরেকটি ক্লাবকে এভাবে ট্রফি দিয়ে দিতে বলতে পারে কিনা, সেই প্রশ্ন উঠেছে। তবে বসুন্ধরা কিংসের দেওয়া আলোচিত এই চিঠির বিষয়ে বাফুফে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। আরআই/এমএমআর

Go to News Site