Jagonews24
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) অন্তর্বর্তীকালীন কমিটির প্রতিনিধিরা। কমিটির আহ্বায়ক প্রকৌশলী কবীর হোসেনের নেতৃত্বে মঙ্গলবার (১৯ মে) ডিএসসিসির নগর ভবনে এ সাক্ষাৎ করে প্রতিনিধিদলটি। সাক্ষাৎকালে আইডিইবির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন ও সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন। তারা ঢাকা মহানগরের যানজট ও জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ে আলোচনা করেন। আইডিইবির নেতারা ডিএসসিসির সড়কের যথাযথ ব্যবহার ও ড্রেনেজ ব্যবস্থার নানান সমস্যার কথা তুলে ধরেন এবং ডিএসসিসির করণীয় বিষয়ে পরামর্শ দেন। এসময় ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম আইডিইবির পরামর্শে ধন্যবাদ জানান। এমএমএ/এমকেআর
Go to News Site