Collector
জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করে গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিই সরকারের অগ্রাধিকার: তথ্যমন্ত্রী | Collector
জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করে গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিই সরকারের অগ্রাধিকার: তথ্যমন্ত্রী
Somoy TV

জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করে গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিই সরকারের অগ্রাধিকার: তথ্যমন্ত্রী

জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করে গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করাই সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।মঙ্গলবার (১৯ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে মৃত সদস্য পরিবারের মাঝে বীমা দাবির অর্থ হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান।অতীতে গণমাধ্যমকে জবাবদিহিতার আওতায় আনার কোনো বিধিবিধান করা হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের গুণগান গাওয়া সাংবাদিকরা বরাবরই বেশি সুযোগ-সুবিধা পাওয়ায় প্রকৃত সাংবাদিকরা বঞ্চিত হয়েছেন। গণমাধ্যমকে একটি আধুনিক গণমাধ্যম কমিশনের অধীনে সুনির্দিষ্ট বিধিবিধান ও নিয়মনীতির মধ্যে নিয়ে আসতে পারলে এসব সমস্যার সমাধান হবে বলে জানান তিনি।আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন তথ্যমন্ত্রীতথ্যমন্ত্রী আরও বলেন, কমিশন গঠন হলে কোনো পক্ষই আর অন্য পক্ষকে দোষারোপ করতে পারবে না এবং সরকারসহ প্রত্যেকেই জবাবদিহিতার আওতায় আসবে।

Go to News Site