Collector
গোবিন্দের শান্ত পদক্ষেপেই থামল বড় কাণ্ড! | Collector
গোবিন্দের শান্ত পদক্ষেপেই থামল বড় কাণ্ড!
Somoy TV

গোবিন্দের শান্ত পদক্ষেপেই থামল বড় কাণ্ড!

শুটিং বা জনসমাগমে তারকাদের ঘিরে ধরেন ভক্ত ও ছবিশিকারিরা। তবে মাঝে মাঝে সেই ভিড়ই হয়ে ওঠে নিয়ন্ত্রণের বাইরে। সম্প্রতি এক সৌন্দর্য প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা গোবিন্দ।অনুষ্ঠান শেষে বেরোনোর সময় হঠাৎই চারপাশে ভিড় জমে যায় অনুরাগী ও আলোকচিত্রীদের। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অভিযোগ ওঠে। সেই সময়ই অভিনেতার নিরাপত্তারক্ষীদের একজন নাকি এক ছবিশিকারিকে ধাক্কা দেন, আর তাতেই শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময়। ক্যামেরার সামনে ধরা পড়ে সেই অস্বস্তিকর মুহূর্ত।পরিস্থিতি যখন আরও জটিল হয়ে উঠছিল, ঠিক তখনই এগিয়ে আসেন গোবিন্দ নিজে। নিরাপত্তারক্ষীকে থামিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “ও আমার বন্ধু, যা করলেন সেটা ঠিক হয়নি।” আরও পড়ুন: দঙ্গল-সুলতানের পথে হাঁটছেন রাম চরণ! এরপর তিনি সরাসরি আলোকচিত্রীদের কাছেও যান এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন, সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান। তার এই আচরণেই ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা। অনেকেই গোবিন্দের সংযত আচরণের প্রশংসা করেন, কেউ বলেন তিনি ভদ্রতা ও পেশাদারিত্বের উদাহরণ রেখেছেন। আরও পড়ুন: ভয়াবহ মবের শিকার হয়েছিলেন রাবিনা ট্যান্ডন অন্যদিকে দীর্ঘদিন বড়পর্দা থেকে দূরে থাকা এই অভিনেতাকে নিয়ে নতুন কাজের অপেক্ষার কথাও সামনে আসে। তবে আপাতত আলোচনার কেন্দ্রে তার সিনেমা নয়, বরং ভিড়ের মাঝে তার শান্ত করার সেই মুহূর্তটাই।

Go to News Site