Collector
যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো রিভিউ করার প্রক্রিয়া চলছে: চিফ হুইপ মনি | Collector
যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো রিভিউ করার প্রক্রিয়া চলছে: চিফ হুইপ মনি
Somoy TV

যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো রিভিউ করার প্রক্রিয়া চলছে: চিফ হুইপ মনি

প্রথম অধিবেশনে যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো রিভিউ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সরকার দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। মনি বলেন, বাজেট অধিবেশন, নারী সংসদ সদস্যদের যোগ দেয়াসহ বিভিন্ন বিষয়ে সঙ্গে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। তিনি আরও বলেন, আগামী রোববার প্রধানমন্ত্রীকে সাউন্ড সিস্টেমের সমস্যা সমাধানে সংসদের একটি প্রেজেন্টেশন দেয়া হবে। জাতীয় সমস্যায় সরকার ও বিরোধী দল এক সাথে হয়ে কাজ করছে। আরও পড়ুন: চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাক্ষাৎ তেলের সমস্যা যেমন সমাধান হয়েছে তেমন করে বিদ্যুতের সমস্যাও সরকার এবং বিরোধীদল মিলে করা হবে বলে আশা প্রকাশ করেন চিপ হুইপ। তিনি বলেন, দারিদ্র্যসীমার নিচে যারা আছে, তাদের উত্তরণের জন্য সরকার কাজ করে যাচ্ছে।

Go to News Site