Collector
এহ্‌সান মাহমুদের দ্বিভাষিক কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব | Collector
এহ্‌সান মাহমুদের দ্বিভাষিক কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব
Jagonews24

এহ্‌সান মাহমুদের দ্বিভাষিক কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

সাংবাদিক, কবি ও কথাসাহিত্যিক এহ্‌সান মাহমুদের দ্বিভাষিক কাব্যগ্রন্থ ‘আদিবাসী প্রেমিকার মুখ : The Portrait of an Adivasi Beloved’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। তিনি বলেন, ‘আদিবাসী ও সমতলবাসীদের মধ্যে বিভাজন কমিয়ে একটি কল্যাণরাষ্ট্র ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সকলকে একসাথে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। উভয়কে পরস্পরের কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করতে হবে।’ প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’র উদ্যোগে প্রকাশনা অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন প্রকাশনা সংস্থা ঐতিহ্যর কর্ণধার আরিফুর রহমান নাইম। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আদিবাসী জনগণের রাজনৈতিক সত্তার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি আদিবাসী ও সমতলবাসীর মধ্যে এ কাব্যগ্রন্থ একটি সংলাপের প্রয়াস হতে পারে বলে মন্তব্য করেন। আরও পড়ুনদোলন আর্ট এক্সিবিশনের পুরস্কার বিতরণ  গবেষক ও শিক্ষক কুদরত-ই-হুদা আদিবাসী জনগণের চলমান বেদনার কথা তুলে ধরেন। কবিকে তার গ্রন্থে নিজেকে একজন আদিবাসীর দৃষ্টিকোণ থেকে পাহাড় ও তার প্রকৃতিকে দেখতে পাওয়ার চেষ্টা অনেকাংশে সফল বলে চিহ্নিত করেছেন। লেখক ও গবেষক পাভেল পার্থ মিথ ও প্রাণপ্রকৃতি নিয়ে কথা বলেন। বিভিন্ন মেটাফর তুলে ধরেন। এহ্সান মাহমুদ এ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতাগুলো লেখার পেছনের কাহিনি বর্ণনা করেন। অনুবাদক আলমগীর মোহাম্মদ জানান, কবি সর্বোচ্চ সচেষ্ট ছিলেন কবিতার ভাব ও ভাষ্যের মধ্যে একটা অর্থবহ সামঞ্জস্য রাখতে। অধিকারকর্মী মেইনথিন প্রমীলা বলেন, ‘এই কাব্যগ্রন্থে প্রেমিকা একটি প্রতীকী অর্থ দাঁড় করিয়েছে। এই প্রেমিকা একই সাথে পাহাড় ও তার সংস্কৃতি।’ এসইউ

Go to News Site