Collector
সব জটিলতার অবসান, কিংসের মাঠেই হচ্ছে ফেডারেশন কাপের ফাইনাল | Collector
সব জটিলতার অবসান, কিংসের মাঠেই হচ্ছে ফেডারেশন কাপের ফাইনাল
Somoy TV

সব জটিলতার অবসান, কিংসের মাঠেই হচ্ছে ফেডারেশন কাপের ফাইনাল

অবশেষে অবসান হলো সব জটিলতার। শর্ত সাপেক্ষে বসুন্ধরা কিংস অ্যারেনাতেই ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ খেলতে রাজি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগের নির্ধারিত ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনাতেই হবে ফেডারেশন কাপের ফাইনাল। মঙ্গলবারের বদলে একদিন পিছিয়ে বুধবার (২০ মে) মাঠ গড়াবে ম্যাচটি।সূচি অনুযায়ী আজ (১৯ মে) বিকেলে কিংস অ্যারেনায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ভেন্যু নিয়ে মোহামেডানের আপত্তির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ায়নি। ফাইনালে জায়গা নিশ্চিত করার পর থেকেই নিজেদের প্রতিপক্ষ বসুন্ধরা কিংসের মাঠে খেলতে অনীহা প্রকাশ করে দলটি।  আরও পড়ুন: নেইমারকে দলে রাখার ব্যাখ্যা দিলেন আনচেলত্তি বিষয়টি সমাধানের লক্ষ্যে গতকাল (১৮ মে) বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দুই ক্লাবের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন। কিন্তু আলোচনার পরও কিংস অ্যারেনায় না খেলার অবস্থান থেকে সরে আসেনি মোহামেডান।  আজ সকালে বসুন্ধরা কিংসের পক্ষ থেকে এমন মন্তব্যও আসে যে, ফাইনাল আয়োজন নিয়ে এত জটিলতা হলে ট্রফিটি সরাসরি মোহামেডানের হাতেই তুলে দেওয়া হোক। তবে পরে নতুন করে আলোচনায় বসার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। শেষ পর্যন্ত মোহামেডান কিংস অ্যারেনায় খেলতে রাজি হয়।  আরও পড়ুন: চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্পেনের তারকা এদিন সকাল ১০টায় বাফুফের ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি বসেছিল জাতীয় দলের কোচ ও ফেডারেশন কাপ ইস্যুতে জরুরি সভায়। সেই সভা শেষে দুপুর ১টা ১০ মিনিটে বাফুফে তাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ফেডারেশন কাপের ফাইনাল নিয়ে সিদ্ধান্ত।  ‘বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মধ্যকার 'ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬ এর ফাইনাল ম্যাচটি আজ ১৯ মে ২০২৬ তারিখ বিকাল ৫:৩০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে না। ম্যাচটি আগামীকাল বুধবার, ২০ মে ২০২৬ তারিখ একই সময়ে বসুন্ধরা স্পোর্টস সিটির কিংস অ্যারেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।’

Go to News Site